মুষ্টিবদ্ধ হাত : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুষ্টিবদ্ধ হাত : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ণ

 

তুমি কোথাকার কে আমায় করো বলতে মানা

ভুলে যেতে বলো বিপ্লবী ভাষা যত আছে জানা,

বিপ্লবী ভাব দানা বাঁধে কখন- তুমি কি জানো?

অলস মনটা নিয়ে তবে কেন আঘাত হানো ।

সৃষ্টিকর্তা জাগ্রত রেখেছেন – আমার বিবেক

শত লোভেও হবোনা তাই ঘৃণিত মোনাফেক,

প্রতিবাদে সোচ্চার কণ্ঠ হবো প্রতি ক্ষণে ক্ষণে

অন্যায় দেখি যদি রুখে দাঁড়াবোই পরক্ষণে।

মানুষ হয়ে জন্মেছি – মরণেও রবো মানুষ

ভোগবাদের হাওয়া দিয়ে উড়াবোনা ফানুস,

আঘাতে আঘাতে ছাইভস্ম যদি হই ধরাতে

তুলবো তবু মুষ্টিবদ্ধ হাত, যা থাকে বরাতে।

তুমি কোথাকার কে প্রতিবাদ থামাতে শাসাও

শুভ্র আইন রুদ্র করে- বিবেকীদের ফাঁসাও,

যাদের দেহে প্রতিটি কোষ থাকে বারুদে ভরা

খবরদার, দিয়োনা হাত- ঝরবে অগ্নিঝরা ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ