মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৭, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৭, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
আগামী (২০২৬-২৭) অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বাড়াতে মোটরসাইকেলকে নতুন করে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। মোটরসাইকেলে সিসিভেদে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব থাকছে। এমন পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৭ মে) বেলা সোয়া ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করছে।

তিনি বলেন, মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত আর্থিকভাবে স্বচ্ছল নন। জীবন ও জীবিকার প্রয়োজনেই তারা এই বাহন ব্যবহার করেন। তাই তাদের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আহরণ বাড়াতে করের পরিধি সম্প্রসারণ করা প্রয়োজন হতে পারে, তবে জীবন সংগ্রামে নিয়োজিত সাধারণ মানুষদের ওপর অতিরিক্ত কর আরোপ করা যুক্তিযুক্ত নয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এমন কোনো চিন্তা করে থাকে, তবে তা পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ