মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের বদলে অকটেন উপহার দিয়েছেন মাসুমসহ তার বন্ধুদের একটি দল। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে টাট্টিউলী গ্রামে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে এই ব্যতিক্রমী উপহার দেন তার বন্ধুরা।

বিয়ের অনুষ্ঠানে এমন অপ্রচলিত উপহার দেখে প্রথমে অনেকেই অবাক হলেও পরে তা রীতিমতো আনন্দ ও কৌতূহলের বিষয় হয়ে ওঠে। অতিথিদের মধ্যে হাস্যরস আর আলোচনা দুটোই ছিল চোখে পড়ার মতো।

উপহার প্রদানকারী মাসুম বলেন, সম্প্রতি জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই বাস্তবতাকে মাথায় রেখেই বন্ধুর জন্য ব্যবহারিক ও প্রয়োজনীয় কিছু দেওয়ার চিন্তা করি। এ কারণে অকটেন উপহার দিয়েছি।

বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ