মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৯, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৯, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলির অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলির অনুমতি প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ