ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি নূরুল-সম্পাদক মমরুজুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি নূরুল-সম্পাদক মমরুজুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ

 

বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ
ছবি সংগৃহীত
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন।

এতে সভাপতি পদে মো. নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল বিজয়ী হন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু রেজা মো. ফজলুল হক বাবলু।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

নির্বাচনে ১,০৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন আইনজীবী ভোট দেন। পরে রাতে ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

এতে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোট সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’-এর প্রার্থী অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

এছাড়াও বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট আলহাজ্ব একেএম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট জায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।

এর আগে গত ১৫ এপ্রিল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল। সেদিন ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন’ বা ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারি।

বাতিল হওয়া প্যানেলের সভাপতি পদপ্রার্থী ছিলেন- বদর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন মো. এমদাদুল হক। তাদের প্যানেলের মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ