যুগপৎ আন্দোলনের বিএনপি'র সাথে মুসলিম লীগের ঐক্যমত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুগপৎ আন্দোলনের বিএনপি’র সাথে মুসলিম লীগের ঐক্যমত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

যুগপৎ আন্দোলনের ব্যাপারে বিএনপির সাথে মুসলিম লীগ একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এক সাথে এক জোটে যুগপৎ আন্দোলন শুরু করা হবে। পরবর্তীতে আন্দোলনের ধারা অনুযায়ী আন্দোলনের প্রকৃতি বদলাতে পারে। আমরা যুগপৎ আন্দোলন শুরু করতে চাচ্ছি এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। এই বিষয়ে উভয় দল একমত হয়েছি।’

মঙ্গলবার (৭ জুন) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মুসলিম লীগের সঙ্গে সংলাপ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ও তাদের দুঃশাসনকে পরিবর্তনে আন্দোলন করতে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছি। সেই কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে আমরা পাঁচটি দলের সঙ্গে কথা বলেছি আজ ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপ করেছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা একমত হয়েছি ফ্যাসিস্ট ও অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে। জনগণের নতুন সরকার প্রতিষ্ঠার জন্য এই ক্ষমতাসীনদের পদত্যাগ করতে বাধ্য করবো। একই সঙ্গে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠনে একসঙ্গে কাজ করব।’

বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, নিরাপত্তাহীনতা ও দুঃশাসনকে প্রতিহত করতে না পারলে দেশের শান্তি, ভোটাধিকার, ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমরা বিএনপির নেতৃত্বে আছি এবং থাকবো। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনে দল-মত নির্বিশেষে সবাইকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ