যুবককে কষে চড় দিলেন সাকিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবককে কষে চড় দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন সাকিব আল হাসান। তবে টাইগার এই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ সাকিব হিসেবে বেশ পরিচিত। এবার রাজনীতিতে পা রেখেও সেই ‘ব্যাড বয়’ পরিচয় দিলেন তিনি।

দেশের সেরা ক্রিকেটার হওয়ায় নিয়মকানুনের তোয়াক্কা না করে বারবার বিতর্কের জন্ম দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ, কখনো মিডিয়া ও দর্শকদের সঙ্গে, বোর্ডের নিয়ম ভেঙেও শাস্তি পেয়েছেন অনেকবার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আজ মাগুরায় নিজের ভোট প্রদান করেছেন। সকাল ৮টায় মাগুরার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। দেশের একটি গণমাধ্যমের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ভিড়ের মাঝে এক ব্যক্তিকে কষে চড় দিয়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের মেজাজ হারানোর এই ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

এর আগে সকালে নিজের ভোট দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। সবাই যাতে নিরাপদে ভোট প্রদান করতে পারে এই কামনা জানিয়েছেন তিনি। ভোট সবার অধিকার আর তাই সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ