যুবককে গুলি করে পঙ্গুর ঘটনায় শেখ হাসিনা শেখ রেহানাসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবককে গুলি করে পঙ্গুর ঘটনায় শেখ হাসিনা শেখ রেহানাসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আসামী করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন। তিনি কাচঁপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাদীকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। তিনি এ ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী জানিয়েছেন, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ