যুবদল নেতা টুকু নয়নকে ৪ দিনের রিমান্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতা টুকু নয়নকে ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ

 

পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাতজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

আজ রবিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে বিএনপি নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় ১০০/১৫০ অজ্ঞাত আসামি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ