রপুর সিটি নির্বাচন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রপুর সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ

 

নিজ কেন্দ্রেই ডুবলো ডালিয়ার নৌকা

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পেয়েছেন ৯২ ভোট। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছে ১৬৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ আলম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল প্রতীক) সর্বোচ্চ ৫৯ হাজার ২২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৯৬ ভোট।

তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৮১ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮২৫ ভোট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রংপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই যন্ত্রে ভোটগ্রহণে বিভিন্ন কেন্দ্রে ধীরগতি দেখা গেছে। ভোট গ্রহণের শেষ সময় ছিল বিকেল সাড়ে ৪টা। এরপরও রংপুরের অন্তত ৩০টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। নিয়ম অনুযায়ী ওই সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রে এসেছিলেন তারা ভোট প্রদানের সুযোগ পেয়েছেন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ