রমজান মাস হচ্ছে আল কুরআনুল কারিম নাযিলের মাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রমজান মাস হচ্ছে আল কুরআনুল কারিম নাযিলের মাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম বলেন, রমজান মাস হচ্ছে আল কুরআনুল কারিম নাযিলের মাস। এ মাসেই বদর জিহাদের মাধ্যমে কোরআনের আলোকে রাষ্ট্র গঠনের বিজয়ের সুচনা হয়েছিলো এবং এ মাসেই মক্কা বিজয়ের মাধ্যমে কোরআনের চুড়ান্ত বিজয় অর্জিত হয়েছিলো। সুতরাং আল কোরআনের সমাজ বিনির্মানের শপথ নেয়াই রমজানের অপরিহার্য দাবী। আজ রাজধানীর বিমানবন্দর এলাকায় স্হানীয় এক রেস্তোরাঁয় নাগরিক উন্নয়ন ফোরাম, ৪৯ নং ওয়ার্ডের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাগরিক উন্নয়ন ফোরাম ৪৯ নং ওয়ার্ডের আহবায়ক ও বিমানবন্দর থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ এনামুল হক শিফনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা জামায়াতের সেক্রেটারি সুজারুল হক সুজন, থানা কর্মপরিষদ সদস্য খন্দকার আবদুর রাহীম সাব্বীর, মাহবুবুল ইসলাম দিদার, আনিছুর রহমান, ইকরামুল হক, ইঞ্জিনিয়ার নাছির উদ্দীন ও আকতার হোসেন সহ স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ।

ড.মুহাম্মদ রেজাউল করিম আরো বলেন, রমজানের প্রশিক্ষণ হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া আদেশ-নিষেধের সামনে নিজেকে সোপর্দ করা। একজন মুমিন কখনো অনৈসলামিক কৃষ্টি কালচার বা জীবন ব্যবস্হার অনুসারী হতে পারেনা। আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্হাকে কার্যকর করা মুমিন জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। জান মালের কুরবানী করে এ রাস্তায় আমৃত্যু টিকে থাকার মধ্যেই কল্যান নিহিত। জামায়াতে ইসলামী হচ্ছে যুগে যুগে আম্বিয়া কিরামদের পরিচালিত আন্দোলনের ধারাবাহিকতা। এমতাবস্থায় আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে জামায়াতে ইসলামীর গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। জনগনের দোয়া সমর্থন ও সহযোগিতা নিয়ে জামায়াত এদেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব মুক্ত স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করবে — ইনশাআল্লাহ।

ইফতার মাহফিল শেষে নাগরিক উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান জনাব সেলিম উদ্দিনের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী সুধীজনদের হাতে তুলে দেয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ