রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
জনতার আওয়াজ/আ আ