রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র সাধারণ সভা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৫:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৫:২০ পূর্বাহ্ণ

ইউএই’ প্রতিনিধি
প্রবাসী ঐক্য পরিষদ ইউএই এর সাধারণ সভা ও পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করে ইউএই’তে ফিরে আসা সংগঠনের আবুধাবি শাখার সভাপতি আবুল হাশেম মুরাদের সাথে কুশল বিনিময় সম্পন্ন হয়েছে। ২৬ জানুয়ারি (শুক্রবার) মোসাপ্পাহ স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রাকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি শাখার সভাপতি আবুল হাশেম মুরাদের ভাগ্নী ও তার মরহুম আত্মীয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সৌদি আরব হাসপাতালে চিকিৎসাধীন তার বোন সহ আহত অন্যান্যদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সভা থেকে শোকার্ত জনাব মুরাদ এবং উনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। কুশল বিনিময় পরবর্তী পূর্ব নির্ধারিত আলোচ্য সূচির ভিত্তিতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ইউএই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাসিম উদ্দিন চৌধুরী। সংগঠনের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন তারেক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউএই বিএনপি নেতা এম. এনাম হোসেন, ইউএই বিএনপি নেতা হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র সদস্য সচিব সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মুহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনের আজমান শাখার আহবায়ক তসলিম উদদীন চৌধুরী, আবুধাবি শাখার আহবায়ক আবুল হাসেম মুরাদ, আল আইন শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ফরিদ, শারজাহ শাখার আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী, আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ খোরশেদ তালুকদার, মোসাফফাহ শাখার আহবায়ক আজিমউদ্দিন শাহ বাচ্চু, রাস আল কাইমাহ শাখার আহবায়ক মুহাম্মদ মুমিনুল ইসলাম, উম্ম আল কুওয়াইন শাখার আহবায়ক আবুল কাসেম, শারজাহ কমিটি সদস্য সচিব এরশাদ চৌধুরী, আজমান শাখার সদস্য সচিব ইয়াকুব বাদশা, রাস আল খাইমাহ শাখার সদস্য সচিব রাকিব হুসাইন, আবুধাবির সিনিয়র যুগ্ম-আহবায়ক সফিউল আজম, শারজাহ কমিটির সিনিয়র যুগ্ম- আহবায়ক আজম শাহ চৌধুরী, দুবাই এর বিশিষ্ট সংগঠক মুহাম্মদ নেজাম উদ্দিন, দুবাইয়ের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আজিজ , দুবাইয়ের যুগ্ম- সচিব আজাদ হোসেন প্রমূখ।
সভায় বক্তারা নিম্মোক্ত বিষয় গুলোর উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন। এতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ বিশেষ মামলা, হামলা ও নিপীড়িত নেতাকর্মী এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আলোচনা করা হয়। সহযোগিতা প্রদানের লক্ষ্যে প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পরামর্শক্রমে ইতিমধ্যে উত্তোলনকৃত হাজী শরাফত আলী ও সোহেল এর নিকট জমাকৃত অর্থ অসহায় পরিবারদের নিকট প্রেরন করার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে পূর্বে প্রতিশ্রুতিকারীদের অর্থ পরিশোধের তাগিদ প্রদান করা হয়।
সম্প্রতি অসুস্থ (হার্ট অ্যাটাক) হয়ে দেশে চিকিৎসারত সংগঠনের রাস আল খাইমাহ এর অন্যতম সদস্য উমর ফারুকের চিকিৎসার জন্য সভায় উপস্থিতিদের আলোচনার ভিত্তিতে নগদ অর্থ সংগ্রহ করে প্রায় ৫৫ হাজার টাকা প্রেরনের তাৎক্ষনিক ব্যবস্থা করা হয়।
বক্তারা সংগঠনকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজের ধারা অব্যাহত রাখতে পরামর্শ প্রদান করেন। সংগঠনকে ঢেলে সাজানোর জন্য দক্ষ ও সিনিয়রদের সম্মন্বয় করে সদস্য সংগ্রহের তাগিদ দিয়েছেন। ব্যাক্তিগত কোন ইস্যূ নিয়ে সাংগঠনিক ধারাবাহিকতায় যাতে বিঘ্নিত না হয় সেজন্য সকলেই সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করেন। সংগঠন পরিচালনার ক্ষেত্রে সাংগঠনিক বিষয়াদি বিবেচনায় রেখে সকল সদস্যদের সম্মান নিশ্চিত করনের দাবি জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে-
মুহাম্মদ কামরুল, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, শাহ জামান চৌধুরী, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ আবদুল হালিম, মুহাম্মদ শহীদ, নাজিম উদ্দিন, হাজী মোহাম্মদ রফিক, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ এরশাদ, মহিউদ্দীন চৌধুরী, মুহাম্মদ সোলায়মান, তারেক, আমানত উল্লাহ, সাইফুল ইসলাম মঞ্জু, মোহাম্মদ হাছান, মোহাম্মদ আজম, মোহাম্মদ আমিন, মোহাম্মদ ওয়াসিম,আকবর হোসেন, মুহাম্মদ সেকান্দর, মুহাম্মদ জামাল, মুহাম্মদ তানসির, মোহাম্মদ জামশেদ, মুহাম্মদ ইমন, মুহাম্মদ আদিল, সিরাজুল ইসলাম, আবুল বশর, আবদুল ওহাব, মোহাম্মদ শফি, মুহাম্মদ বাদশা, মুহাম্মদ হাছান, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ রহমান সহ অনেকে।
সভা শেষে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ নেতা খোরশেদ তালুকদার এর পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়। উপস্থিত সকলের পক্ষ থেকে তাৎক্ষণিক এই আপ্যায়নের জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সকল প্রাদেশিক শাখা নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভায় আশার সঞ্চার ঘটিয়েছে, সে কারনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সভায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন আজম শাহ চৌধুরী।
জনতার আওয়াজ/আ আ