রাউজানের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৬, শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাউজানের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, চট্টগ্রাম
ছবিঃ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ে ১৬ই জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মানস কুমার দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদ হোসেন, সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ যথাক্রমে বাবু রূপেন সরকার, মাওলানা আব্দুর রশীদ, বাবু দীপংকর বড়ুয়া, জাহেদ হোসেন নুরী, মিসেস পাপড়ি ভট্টাচার্য্য, সাইফুল চৌধুরী, মিসেস জোছনা আকতার, মিসেস নাজমুন নাহার, বাবু প্রান্তিক পূর্ণ্যাঘ্য বড়ুয়া, বাবু শুভরাজ মল্লিক, মিসেস সনি কর প্রমূখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা মিসেস বিথী দাশ। এ সময় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নতুন প্রজন্মকে তাদের দেশপ্রেম ও সাহসিকতার ইতিহাস জানাতে হবে।

আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ