রাজধানীর কদমতলীতে ছাত্রদল নেতাকে না পেয়ে বাবা আটকের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর কদমতলীতে ছাত্রদল নেতাকে না পেয়ে বাবা আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর কদমতলী থানার ৫৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মিনহাব জাহিদ লুবানকে না পেয়ে তার বাবা ইসমাইল হোসেনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মিনহাব জাহিদ লুবান কদমতলী থানা ছাত্রদলের সাবেক সদস্য। তিনি জানান, শুক্রবার বিকালে লুবানের জুরাইনস্থ বাসভবনে কদমতলী থানা পুলিশ অভিযান চালালে তাকে না পেলে বাসা থেকে তার বাবা ইসমাইল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

লুবান আরও জানান, থানায় গিয়ে দায়িত্বরত পুলিশকে তার বাবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাকে ছাড়ছে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ