রাজধানীর চার স্থানে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-পিকেটিং - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর চার স্থানে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-পিকেটিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফল করতে রাজধানীর যাত্রাবাড়ীসহ চার স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড টনি টাওয়ারের সামনে থেকে, শাহজাহানপুর মির্জা আব্বাসের বাসভবনের সামনে থেকে শাহাজাহানপুর আমতলা মসজিদ, হাজারীবাগ মিতালী রোড, রামপুরা খিলগাঁও লিংক রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।

মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ থানা ও ওয়ার্ডের আহবায়ক সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ্ন্দ।

প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ