রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ

 

রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর জামায়াত নেতাকর্মীরা গণমিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ শুরু হয়।

জামায়াতের মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। এরপর তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখনও কোনোহতাহত কিংবা গ্রেপ্তার তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ