রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে গত ১২ মার্চ পবিত্র রমজানের প্রথম ইফতার এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে করেন বিএনপি নেতারা।
এরপর ২৪ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ