রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ বুধবার থেকে আবারও শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ বুধবার থেকে আবারও শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ আবারও শুরু হচ্ছে। বুধবার (৯ নভেম্বর) থেকে শুরু হবে সংলাপ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে এই সংলাপ স্থগিত করা হয়েছিল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডলের নেতৃত্বে সংলাপ হবে। এরপর বিকে সাড়ে ৪টায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর নেতৃত্বে আরেকটি সংলাপ হবে।

এছাড়া একই দিন বিকেল ৫টায় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে হবে আরেকটি সংলাপ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ