রাজনৈতিক দলের কর্মসূচি এবং কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক দলের কর্মসূচি এবং কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

 

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
ছবি:প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল ও ব্যক্তিকে কর্মসূচি দেওয়ার সময়, কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। সেজন্য রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী বলেন, সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোনো ব্যক্তি বা দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা-দাবিও বেশি থাকবে। তবে আইন-শৃঙ্খলার যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, হিন্দু-মুসলমান আমরা সবাই মিলে এই সমাজকে আলোকিত করব। এই সমাজকে বদনামের হাত থেকে রক্ষা করব। যেটি গত ১৬-১৭ বছরে হয়েছিল, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে সমাজের মধ্যে গুম হয়, খুন হয়, ব্যবসায়ীদের হুমকি ও মুক্তিপণ আদায় করার ব্যবস্থা করা হয়, জিম্মি করা হয়, সে সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ