রাজশাহীতে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের আয়োজনে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ করা হয়।
আজ সোমবার নগরীর শাহ্ মখুদুম রুপোশ (আ🙂 এর বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতিজিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী নগরীতে অসহায়–দুস্থদের মাঝে খাবার বিতরণকরা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগশ খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরযুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেকসভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেকসাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার।
আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ওয়াজির উজির, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস শুকুর, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্যআব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সদগস্য সুলতান আহম্মেদ, রাজশাহী মহানগরস্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগর কৃষক দলেরসাবেক আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু ও সাবেক সদস্য সচিব আবু সাকলায়েন ইকো ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিবএমদাদুল লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
এ সময়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে তিনি বলেন, ‘কিছুদিন ধরে যেটা আমরা লক্ষ্য করছি, যেই তাদের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, তারা আবার সেই পুরনো কায়দায় ঠিকএকইভাবে ত্রাস সৃষ্টি করছে। আমাদের ছাত্রদলের ওপর হামলা, আমাদের বিভিন্ন জেলাগুলোতে হামলা, আমাদের নেতাকর্মীদেরওপর হামলা, তাদের বাড়িঘরে হামলা— আজকে একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তারা। এই অবস্থা থেকে পরিত্রাণপেতে এই সরকারের পতন ছাড়া কোন উপায় নাই। আগামীতে সরকার পতনের আন্দোলনে সকলকে রাজপথে নামার আহবানজানান তিনি। বক্তব্য শেষে তিনি খাবার বিতরণ করেন।
এছাড়াও সোমবার বাদ যোহর শালবাগান বিএনপি দলীয় কার্যালয়ে প্রধান জননেতা মিজানুর রহমান মিনু প্রধান অতিথিহিসেবে উপস্থিত খেকে দু:স্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করেন। শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ এরসভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেকসাধারণ সম্পাক আতাউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, বিএনপি নেতা নাজমুলহক ও রাজপাড়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম আপেল, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সভাপতি ডলার ওসাধারণ সম্পাদক মৃদুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ