রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু হতেই রাজশাহীতে ইন্টারনেট সেবা বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু হতেই রাজশাহীতে ইন্টারনেট সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

 

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হতেই মাদরাসা মাঠসহ নগরীর অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে মোবাইল সেবাও। ফলে সংবাদ সংগ্রহে বেকায়দায় পড়েছেন সাংবাদিকরা।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণসমাবেশ শুরু হয়। এরপর স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। একে একে কেন্দ্রীয় নেতারাও মঞ্চে আসছেন।

মাদরাসা মাঠ ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির সংস্কৃতির অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষ হাওয়ার পর থেকেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

বিএনপির সমাবেশস্থলের আশপাশে ঘুরে দেখা গেছে, রাজশাহীর পাঠানপাড়া, সিপাইপাড়া, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিসের মোড়, বর্নালী, নগরভবন এলাকায় কোনো ইন্টারনেট নেই। এমন কি এসব এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও বন্ধ রয়েছে।

রাজশাহীর একটি আইএসপি প্রতিষ্ঠানের কর্মী মো. সজল। তিনি তার প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযোগ দিয়েছিলেন নগরীর মাদরাসা মাঠে। সেখানে ইন্টারনেট নেই। ইন্টারনেট না থাকার বিষয়ে তিনি বলেন, মূল সার্ভার থেকেই বন্ধ করে রাখা আছে। আমাদের কিছু করার নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ