রাতারগুলের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

গোয়াইনঘাট
ছবি: সংগৃহীত
দেশের বিখ্যাত সোয়াম ফরেস্ট রাতারগুল পরিদর্শন করেছেন আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তিনি রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকা পরিদর্শন করেন। এসময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ডক্টর আসিফ নজরুল উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
তিনি নৌকায় রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখেন। এসময় নৌকার মাঝিদের মুখে শুনেন বিভিন্ন ধরনের গান।
জনতার আওয়াজ/আ আ