‘রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকার রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকান বসানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আরও উন্নতির জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে।’’

চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘চাঁদাবাজি কিছুটা বেড়েছে, কিন্তু কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।’’ মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার যে মডেল তৈরি করা হয়েছে, সেটি ঢাকার অন্যান্য এলাকায়ও কার্যকর করা হবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ