রেক্সি বাবু রোজারিও অপহরনে জাতীয় মানবাধিকার সমিতির উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেক্সি বাবু রোজারিও অপহরনে জাতীয় মানবাধিকার সমিতির উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
গত ১০ জুলাই ২০২৪ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় তাহার ব্যবহৃত মোবাইল ০১৭৪৫৬৯৯৮৫৪ নম্বরে একটি কল আসিলে আমার স্ত্রী অনিমা কোড়াইয়া (৬৯) কে বলে আমার একটি ফোন আসছে রেক্সি বাবু রোজারিও বলে আমি কালীগঞ্জ থানাধীন দড়িপাড়া বাজার যাচ্ছি। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা মনে করছি অজ্ঞাত নামা কেউ তাকে অপহরন করেছে। খোঁজাখুজি করিয়া না পাওয়ায় কালীগঞ্জ থানায় একটি নিখোজ জিডি করি। যাহার জিডি নং-৪৭৫, তাং-১০/০৭/২০২৪ খ্রিঃ। খোঁজাখুজির একপর্যায়ে ইং-১০/০৭/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় মুকুল রোজারিওর ছেলে রেক্সি বাবু রোজারিও (৪৩) এর মোবাইল নম্বর ০১৭৪৫৬৯৯৮৫৪ হইতে আমার ব্যবহৃত মোবাইল ০১৭৩৮৩৮৩৪৫৫ নম্বরে ফোন করিয়া অজ্ঞাতনামা ব্যক্তিরা জানায় যে, আপনার ছেলেকে জীবিত নিতে হলে ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা নিয়ে গাজীপুর শাল বনে আসেন। এর কিছুক্ষন পর আমার ছেলের উক্ত মোবাইল নম্বর হইতে পুনরায় আমার স্ত্রী অনিমা কোড়াইয়া এর ব্যবহৃত মোবাইল ০১৭১৫৫২১৫৭৫ নম্বরে ফোন করিয়া একই কথা বলে ফোন বন্ধ করে দেয়। পরবর্তীতে আমি বার বার চেষ্টা করিয়াও আমার ছেলের উক্ত মোবাইল নম্বরটি বন্ধ পাই। আমার ছেলে রেক্সি বাবু রোজারিও তাহার পূর্ব পরিচিত লিংকন জন রোজরিও (৩৮), পিতা-মৃত লিও রোজারিও, মাতা-সবিতা রোজারিও, সাং-দড়িপাড়া, পোঃ কালীগঞ্জ, জেলা-গাজীপুর এর সহিত চলাফেরা করিত বিধায় আমরা উক্ত লিংকন জন রোজারিও এর সাথে যোগাযোগ করার চেষ্টা করিয়া জানতে পারি যে, ইং-১১/০৭/২০২৪ তারিখ বিকালের পর হইতে সে নিখোঁজ আছে। তাহার মোবাইল নং-০১৮২৯৪৭২৬৫১। আমার ধারনা ইং-১০/০৭/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার পর হইতে একই তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার পূর্বে যে কোন সময় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন দড়িপাড়া সাকিনস্থ দড়িপাড়া বাজার হইতে লিংকন জন রোজরিও সহ অজ্ঞাতনামা আরো কয়েক জন মিলে আমার ছেলেকে কৌশলে অপহরন করিয়া অজ্ঞাত স্থানে নিয়া আমাদের নিকট ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা মুক্তিপন দাবি করে। বিবাদীরা পরস্পর যোগসাজসে আমার ছেলে রেক্সি বাবু রোজারিওকে অপহরন করিয়া অজ্ঞাত স্থানে নিয়ে খুন জখম করিতে পারে। এই বিষয়ে সাক্ষী মোঃ দেলোয়ার সাদাত (৪৫), পিতা-আবু মুসা, সাং- নাখালপাড়া, থানা-তেজগাঁও, ডিএমপি, ঢাকা, সুপ্রিয়া জি গমেজ (৪০), স্বামী-তিতুশ গমেজ, পিতা-মৃত জজ পালমা, পরিমল মাস্টার (৭৫), পিতা-মৃত মালান গমেজ, রঞ্জন গমেজ (৬০), পিতা-মৃত আলী গমেজ, সর্ব সাং-দড়িপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর অবগত আছে। আমার ছেলেকে খোঁজাখুজি করিয়া না পাইয়া আমি আমার পরিবারের লোকজনসহ অন্যান্য আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করে, যাহার মামলা নম্বর ২৪/১৬৯, তারিখ: ১৭/০৭/২০২৪। মামলার বাদী মুকুল রোজারিও (৮১), জাতীয় পরিচয় পত্র নং-২৩৫৫২২৮৮৩০, পিতা-মৃত পেদ্রু রোজারিও, সাং-দড়িপাড়া, পোঃ কালীগঞ্জ, জেলা-গাজীপুর।
আজ এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব এড. সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন বলেন, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে আমরা মুকুল রোজারিও এর ছেলে রেক্সি বাবু রোজারিও অপহরনের ঘটনায় দ্রুত তদন্ত করে যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে রেক্সি বাবু রোজারিওকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ