রেললাইন অবরোধ, ঢাকার সব ট্রেন চলাচল বন্ধ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেললাইন অবরোধ, ঢাকার সব ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে, রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কয়েকশ অস্থায়ী শ্রমিকরা রেললাইনে অবস্থান নেন। এতে কারওয়ান বাজারে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস।

শ্রমিকরা বলছেন, ‘জনবল সংকটের রেলে ট্রেনের চাকা সচল রাখতে বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। কথা ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে স্থায়ীকরণ করা হবে। কিন্ত আজও রেল তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ হয় তারা।’

শ্রমিকরা বলছেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না তারা। আউটসোর্সিং বাতিলের দাবিতে এর আগেও অনেক কর্মসূচি পালন করেছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ