রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ

 

ক্রীড়া প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে সেয়ানে-সেয়ানে লড়াই হলো। তবে কোনো দলই জালের দেখা না পাওয়ায় খেলা গড়াল টাইব্রেকারে। এই পর্বটাও ভরা থাকল রোমাঞ্চে। সব মিলিয়ে মনে রাখার মতো এক লড়াই উপভোগ করল সবাই। যে লড়াইয়ে শেষের হাসিটা হাসল বাংলাদেশ।

শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল গোলশূন্যভাবে।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই খেলা হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণে। কেউ একে অপরকে ছেড়ে কথা বলেনি।

খেলা টাইব্রকারে গড়ালে ভারতের পক্ষে ঋষি সিংয়ের নেওয়া প্রথম শটটিই ডানদিকে ঝাপিয়ে রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক মাহিন। এতে ভারত বেশ চাপে পড়ে। প্রথম তিনটি করে শট শেষে ৩-২ এ এগিয়ে ছিল বাংলাদেশ।

তবে চতুর্থ শটে ভারতের পিক্ষে বিশাল যাদব গোল পেলেও বাংলাদেশের স্যামুয়েল রাকসাম উড়িয়ে মানের। তাতে চারটি করে শট শেষে ৩-৩ সমতা তৈরি হয়। ভারতের পক্ষে পঞ্চম শটে গোল করতে ব্যর্থ হন ওমাং ডোডুম। ফলে বাংলাদেশ ফের এগিয়ে যাওয়া উপলক্ষ্য পায়। রোনান সুলিভান দলের পক্ষে পঞ্চম শটে জাল খুঁজে নিতেই চ্যাম্পিয়নের আনন্দে মাতে বাংলাদেশ।

সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৮ মিলিয়ে এর আগে সাতবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একবারই শিরোপা পেয়েছিল। ২০২৪ সালে এই অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতেই সেরা হয় লাল-সবুজ যুবারা। এবার দিয়ে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের প্রতিনিধিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ