রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ৫ শতাধিক ঘর পুড়ে ছাই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৪:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৪:২৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ অতিশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে আগুন লাগে। এরপরই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই প্রায় ৫ শতাধিক ঘর পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ