র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
র‌্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, তিনি পিবিআই হেডকোয়ার্টার্স ও রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবেও কাজ করেছেন।

একই সঙ্গে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান হাবীব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ