লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হত্যায় ভোলায় বিএনপির শোক র‌্যালি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হত্যায় ভোলায় বিএনপির শোক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব বাদল হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শোকর‌্যালি করেছে ভোলা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি বের হয়ে শহরের বরিশাল দালানের কাছে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম প্রমূখ। পরে পূনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
এসময় বক্তারা বলেন, গত মঙ্গলবার ১৮ জুলাই বিএনপির এক দফা দাবিতে শান্তিপর্ণ পদযাত্রায় কৃষকদল নেতা সজীব বাদলকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর আর রসিদ ট্রুম্যান, হুমাইন কবির সোপান, এনামুল হক, মো. কবির হোসেন, আঃ রব আকন, মফিজুল ইসলাম মিলন, বাবু পীযুষ কান্তি হালদার, বসির হাওলাদার, যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস প্রমূখ।
এছারা ভোলা জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ