লন্ডনে প্রিন্স অ্যাডওয়ার্ডের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১২, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে প্রিন্স অ্যাডওয়ার্ডের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যুক্তরাজ্যের লন্ডনে ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর এক সাইডলাইন বৈঠকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের (ডিউক অব এডিনবরা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৯ মে) লন্ডনের বিখ্যাত কুইন এলিজাবেথ-২ সেন্টারে উভয়ের মধ্যে এ সাক্ষাৎ হয়। যুক্তরাজ্য সরকারের ইন্টারন্যাশনাল এডুকেশন চ্যাম্পিয়ন অধ্যাপক স্যার স্টিভ স্মিথ এই উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশনের আয়োজন করেন।

বৈঠকে মূলত বিশ্বব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা (নন-ফরমাল এডুকেশন) এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে ‘সফট স্কিলস’-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ বিশ্বের শতাধিক দেশের শিক্ষামন্ত্রী অংশগ্রহণ করছেন। তবে প্রিন্স অ্যাডওয়ার্ডের উপস্থিতিতে আয়োজিত এই এক্সক্লুসিভ ও উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশনে বিশ্বজুড়ে মাত্র ১৪ নির্বাচিত শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অন্যতম।

বৈঠকে শিক্ষামন্ত্রী বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা খাতের বর্তমান চিত্র, ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং তরুণ জনশক্তিকে আধুনিক কর্মসংস্থানের উপযোগী সফট স্কিলস বা দক্ষতায় রূপান্তর করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ডিউক অব এডিনবরা প্রিন্স অ্যাডওয়ার্ড এবং স্যার স্টিভ স্মিথ বাংলাদেশের এই দূরদর্শী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই আন্তর্জাতিক সেশনে অংশ নেওয়া অন্যান্য দেশের শিক্ষামন্ত্রীরা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা ও মতবিনিময় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ