লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৮, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১০, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
বর্তমান নির্বাচন কমিশনারের তলোয়ার ও রাইফেল নিয়ে বক্তব্য গ্রহণযোগ্য নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একটা নির্বোধ পাঠা। এর বুদ্ধিশুদ্ধি একদমই নেই। আর আগের সিইসি নুরুল হুদা ছিলো একটা ছাগল।
সোমবার (১৮ জুলাই) সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে ১৯ ও ২১ নং ওয়ার্ডের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের লোকসান কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর ঘোষণার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিদ্যুৎ ও লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। কারণ বিদ্যুৎ উৎপাদন হউক আর না হউক কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে। এই লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে।
মির্জা আব্বাস আরও বলেন, সামনে সময় আসছে অনুমতি নেব না আর, সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে।
সরকার ডলার পাচার করে তাই এখন ডলার সংকট বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ বক্তৃতা করেন।
জনতার আওয়াজ/আ আ