শরীয়তপুরে জাতীয় ও আর্ন্তজাতিক যুবদিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে জাতীয় ও আর্ন্তজাতিক যুবদিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শরীয়তপুরে জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস পালিত হয়েছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহু পাক্ষিক অংশিদারিত্ব অগ্রগতি এ শ্লোগান ধারন করে দিবসটি উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্ত শরীয়তপুর বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপন, শেষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এ র‌্যালীতে নেতৃত্ব দেন। র‌্যালী শেষে যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুর এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতেই জেলা প্রশাসক উপস্থি সকলকে দেশের জন্য শপথ বাক্য পাঠ করান। যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমীন, বিএনপির নেতা মজিবুর রহমান,জুলাই যোদ্ধা ও জুলাই কণ্যাগন। সভা উপস্থাপন করেছেন সহকারী পরিচালক ফারুক হোসেন। পরিশেষে উদ্যোক্তাদের মাঝে ঋনের টাকার চেক ও সনদপত্র বিতরন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ