শরীয়তপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দক্ষিন মাহমুদপুর গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে । স্বামী ও তার পরিবার গৃহবধুকে তাড়িয়ে দিয়েছে । এ ঘটনায় শরীয়তপুর আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেছে নির্যাতিতা স্ত্রী। আদালতের মামলা পাশ কাটিয়ে স্বামী স্ত্রীকে ফেলে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে বলে অভিযোগ স্ত্রী ও তার পরিবারের। ভুক্তভোগীরাা আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা চান।
আলী মোহাম্মদ তালুকদার জানান ,শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দক্ষিন মাহমুদপুর গ্রামে ও আলী মোহাম্মদ তালুকদারের কন্যা হালিমা (২২) ও মাহমুদপুর কদমতলী গ্রামের নুরমোহাম্মদ সরদারের ছেলে মোঃ এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে রাসেল সরদার রাতের আধারে আলী মোহাম্মদ তালুকদারের বাড়িতে হালিমার কক্ষে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে রাসেলকে আটক করে রাখে পরদিন পালং মডেল থানায় খবর দেয়। পুলিশ ও স্থানীয়দের শালিস মীমাংসায় ইসলামী সরা শরীয়া মোতাবেক ২০২৪ সালের ৫ ফেব্রæয়ারী কাবিন রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে বরের হাতে কনেকে তুলে দেয়। কিছুদিন যেতে না যেতেই রাসেল তার ভালবাসার স্ত্রী হালিমাকে যৌতুকের জন্য নির্যাতন করে বাড়িথেকে বের করে দেয়।এখন রাসেল সরদার স্ত্রী হালিমার কোন খোজ খবর নেয়না। সে স্ত্রীকে না জানিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে বলে অভিযোগ স্ত্রী হালিমার । অসহায় হালিমা এখন অসহায়। সে প্রশাসনের সর্বাতœক সহায়তা চায়।
এ ব্যাপারে হালিমা বেগম বলেন, প্রেম ভালবাসা করে আমাকে বিয়ে করে স্বার্থ উদ্ধার করে যৌতুকের জন্য বার বার চাপ সৃষ্টি করে । আমার পরিবার যৌতুক দিতে অস্বীকার করায় আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এখন আমার স্বামী রাসেল াামার কোন খোজ খবর নেয় না। আমাকে ফেলে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে।
এ ব্যাপারে রাসেল সরদারের সাথে বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও কথা বলা সম্ভব হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ