শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকী উপলক্ষে রিজভী খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর পোস্তা ও নর্থ সাউথ রোড এলাকায় গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রহুল কবির রিজভী।

খাবার বিতরণকালে মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মহানগর বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম, মোশাররফ হোসেন খোকন, আারিফা সুলতানা রুমাসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
জনতার আওয়াজ/আ আ