শহীদ পরিবারকে ৫ লাখ, আহতদের ১ লাখ টাকা করে দেবে ফাউন্ডেশন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ পরিবারকে ৫ লাখ, আহতদের ১ লাখ টাকা করে দেবে ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা করে প্রাথমিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাউন্ডেশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আহতদের দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেয়া হবে। আর ঢাকায় অনুষ্ঠিতব্য শহীদের স্মরণসভায় তাদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটি সমাজের সর্বস্তরের মানুষ, প্রবাসী বাংলাদেশি, সংগঠন এবং ব্যবসায়ীদের ফাউন্ডেশনে ডোনেট করার জন্য আহ্বান জানিয়েছে। বৈঠকে ফাউন্ডেশনের কাজ পরিচালনার লক্ষ্যে অফিস স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফাউন্ডেশন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়কার সকল ছবি, ভিডিও, সংশ্লিষ্টদের বক্তব্য এবং অন্যান্য ডকুমেন্ট ও স্মারক সংরক্ষণ ও আর্কাইভ করবে। বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অনুদানের অর্থ ছোট হলেও সেটি ডকুমেন্ডেট করতে হবে। এবং দাতাদের তালিকা সংরক্ষণ করতে হবে। যদি সম্ভব হয় তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি বলেন, এ ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটাকে সফল করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার খরচ বহন করবে। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে যে অর্থ সহায়তা দেয়া হবে তা সরকারি চিকিৎসা খরচের সঙ্গে অন্তর্ভুক্ত হবে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ