শাবানার ছেলের বিয়ে, পাত্রী কে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাবানার ছেলের বিয়ে, পাত্রী কে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। প্রযোজক ওয়াহিদ সাদিক তার স্বামী। এক সময় নিয়মিতই যার দেখা মিলতো রুপালি পর্দায় এখন তার স্থায়ী নিবাস সাগর আর তেরো নদীর ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই সেখানে রয়েছেন তিনি। মাঝে মধ্যে দেশে আসেন।ঘোরেন, কাজ সেরে আবার ফিরে যান।

এবার এলো তার ছেলের বিয়ের খবর। গণমাধ্যমে প্রকাশ হয়েছে, শাবানা-সাদিক দম্পতির একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেছেন। নববধূর নাম জারিন ওয়ালিমা। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী বলে তথ্য পাওয়া গেছে।

শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের ভাগনি রায়হান জামান। তিনি গণমাধ্যমে জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে পারিবারিক পরিবেশে নাহিয়ান ও জারিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নাহিয়ান ও জারিন বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

নাহিয়ানের বিয়ের খবরে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নবদম্পতির প্রতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ