শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজা সহ ১৯২ জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজা সহ ১৯২ জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাইনবোর্র্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান তার ছেলে ও ভাতিজাসহ ১৯২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাতে নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।
নিহতের স্ত্রী ফারজানা বেগম জানান, গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হয় রিয়াজ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গিয়ে লাশ শনাক্ত করে আনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ