শামীম হায়দারের নেতৃত্বে আ' লীগের পুনর্বাসন হতে যাচ্ছে: রাশেদ খান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামীম হায়দারের নেতৃত্বে আ’ লীগের পুনর্বাসন হতে যাচ্ছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গতকাল (৭ জুলাই) মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর একদিন পরই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান লিখেছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল, সেই প্রজেক্ট ভণ্ডুল হওয়ায় এখন পাটোয়ারী শেষ ভরসা।

রাশেদ লেখেন, আপা এখন জাতীয় পার্টিতে ভর করেছে। জাতীয় পার্টিতে যে অন্তঃকোন্দল দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে।

অন্তর্বর্তী সরকারও জাতীয় পার্টিকে সুযোগ দিচ্ছে অভিযোগ করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাতীয় পার্টির ভক্ত রয়েছে।এ ক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক। আর তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারীকে মাঠে নামিয়েছে। যেখানে এসব পাটোয়ারীকে জেলে থাকার কথা। সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড়।’

অন্তর্বর্তী সরকারের নখদর্পণে সব কিছু আছে দাবি করে রাশেদ খান বলেন, ‘কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাতীয় পার্টি দিয়ে আপা ফিরে আসার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না। ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেছিল, সেই প্রজেক্ট ভণ্ডুল হওয়ায় এখন পাটোয়ারী শেষ ভরসা।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ