শালিসের নামে বাড়ি ভাঙচুর, বিএনপির দুই নেতা বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শালিসের নামে বাড়ি ভাঙচুর, বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

 

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামে সালিশের নামে বাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, যশোর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা এবং চাঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আব্দুল হালিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে শাকির আহমেদ অভিযোগ করে বলেন, প্রতিবেশী ফজরের সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। বিএনপি নেতাদের ডেকে এনে সালিশের নামে আমাদের ৩টি আধাপাকা বাড়ি ভেঙে রাস্তা তৈরি ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, গত ১৬ এপ্রিল গভীর রাতে রাস্তা নির্মাণ নিয়ে এক সালিশি বৈঠকে গোলাম মোস্তফা ও আব্দুল হালিম করিচিয়া গ্রামের মালেকা বেগমের সেমি পাকা বাড়ি ভাঙচুর করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ