শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা, ঢাকামুখী লাখো মানুষ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা, ঢাকামুখী লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে ঢাকায় আসছেন ছাত্র-জনতা। শাহবাগে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। সকাল থেকেই আফতাবনগর এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা আফতাবনগর থেকে রামপুরা পর্যন্ত সড়কে অবস্থান করছেন।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়েও কয়েক হাজার শিক্ষার্থী-জনতা ঢাকায় আসার চেষ্টা করছেন। শনির আখড়া থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, সেখানে দুপুর দেড়টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা সরকার সমর্থকদের হটিয়ে দেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ