শিক্ষাখাতে ভিনদেশি থাবা মেনে নেওয়া যায় না: চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষাখাতে ভিনদেশি থাবা মেনে নেওয়া যায় না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শিক্ষাখাতে ভিনদেশি থাবা মেনে নেওয়া যায় না। শিক্ষার মাধ্যমে দেশ ও জনগণকে ধ্বংসের চক্রান্ত চলছে। আমাদের সন্তানদের এই কুশিক্ষায় শিক্ষিত হতে দিতে পারি না। তিনি শিক্ষা কারিকুলাম বাতিল করে মুসলিম চেতনার আলোকে নতুন করে কারিকুলাম প্রণয়নের দাবি জানান।

আজ সোমবার বিকেলে চরমোনাই অডিটরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলীয়া শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বছরে ৪ বার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশবছরে ৪ বার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
দেশ ভয়াবহ সঙ্কটে নিপতিত উল্লেখ করে তিনি বলেন, প্রহসনের একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে স্থায়ী সঙ্কটে ফেলে দিয়েছে। দেশে রিজার্ভ সঙ্কট মারাত্মক আকার ধারণ করছে। দুর্নীতির কারণে দেশে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ডামি নির্বাচনের পরে ৩০ জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে- তা বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার হরণ করার সংসদ। তিনি জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের দুর্নীতি-লুটপাটে ব্যাংকগুলো খালি, নিঃস্ব করে ফেলা হয়েছে। সংকট উত্তরণের জন্য এখন টাকা ছাপিয়ে ব্যাংকে সরবরাহ করা হচ্ছে, যা নতুন করে অবধারিতভাবেই লুটের আয়োজন হবে। অর্থনৈতিক পরিস্থিত ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকারের ভেতরে থাকা সিন্ডিকেটের দাপটে নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে জানমাল, ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই। ৩ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পত্তিকে ডেকে এনে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। ছাত্রলীগের এ ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির আহ্বান জানান।

গৃহায়ন কার্যক্রমের পরিধি বাড়ানো হবে: গণপূর্তমন্ত্রীগৃহায়ন কার্যক্রমের পরিধি বাড়ানো হবে: গণপূর্তমন্ত্রী
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিয়িাম সদস্য ও চরমোনাই কামিল মাদারাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই, অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি এছহাক মুহাম্মদ আবুল খায়ের, অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা নূরুল ইসলাম আলআমিন, মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর। আলীয়া মাদারাসা শাখা সভাপতি মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন সৈয়দ ফজলুল করীম মুজাহিদ, সৈয়দ আবরারুল করীম, মল্লিক মো. রেজাউল করীম।

সম্মেলন শেষে কাওসার মাহমুদকে সভাপতি, আবিদ হাসানকে সহসভাপতি এবং রেজাউল করীমকে সাধারণ সম্পাদক করে চরমোনাই আলিয়া শাখার কমিটি ২০২৪ সেশনের কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ