শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল : শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৯:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৯:২৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় একটি স্বার্থান্বেষীমহল। যারা শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায়, তাদের প্রতিহত করবে বাংলার মানুষ।

আজ রবিবার (২৯ মে) সকালে চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, একটি মহল শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা করে অরাজকতা তৈরি করতে চায়, আমরা কখনোই তা হতে দেব না। কারণ, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

তিনি আরো বলেন, যারা দেশে দুঃশাসন চালিয়েছে, সেসব অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বিএনপিনির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায়ের সুযোগসুবিধা আদায়ের অপচেষ্টা করছে। তবে তাদের কোনোঅপচেষ্টাই সফল হবে না।

সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানআলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইউসুফ গাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ