শৃঙ্খলা ভঙ্গকারীর দায় সংগঠন নিবেনা: জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শৃঙ্খলা ভঙ্গকারীর দায় সংগঠন নিবেনা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে, তার দায় দল নেবে না।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না—ব্যক্তি তিনি যেই হোন না কেন।

তিনি আরো বলেন, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ