শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ রিজভীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত দেশপ্রেমিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুর থেকেই তিনি রাজধানীর বিভিন্ন স্পটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির, ড্যাব নেতা ডাঃ শরীফুল ইসলাম, ডাঃ রাকিবুল হাসান মুরাদ, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাঃ আউয়াল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, যুবদল নেতা নজরুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহ পরান, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, ছাত্রদল নেতা ডাঃ মুশফিক, হৃদয়, আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ