শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না: নাছিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না: নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সেন্টমার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড। এ ভূখণ্ডে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে। তাদের জীবনের মূল্য অনেক বেশি। তাদের জীবন ও জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। এ ভূখণ্ড কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না।

বুধবার (১৯ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ঢাকা-৮ আসনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, সাম্প্রদায়িক শক্তি, বাংলাদেশকে বিভক্ত করতে চায়। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না। অপশক্তি মোকাবিলা করার একমাত্র শক্তি শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। দেশের মানুষের পাশে থাকা। দেশের সকল দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, ডাক্তার দিলীপ রায়, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ