শেখ হাসিনা নিজের ছায়া দেখেও ভয় পাবে: গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা নিজের ছায়া দেখেও ভয় পাবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা কিছুদিন পরে নিজের ছায়া দেখেও ভয় পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, পুলিশ প্রধান বেনজির ও সেনাপ্রধান আজিজ তো একা পাপী নয়। এদেরকে পাপী বানিয়েছেন শেখ হাসিনা। সরকারেরও পাপের কোনো শেষ নেই। তিনি (শেখ হাসিনা) ইশরাক হোসেনকে ভয় পায়, আরও দুদিন পর বিড়াল দেখলেও ভয় পাবে। কয়েকদিন পর তিনি (শেখ হাসিনা) মানুষ দেখলে ভয় পাবে। ওনার ঘরের লাইটের আলোতে নিজের ছায়া দেখলেও ভয় পাবে।

মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে তিনি একথা বলেন। শ্রমিক সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার আজকে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগসহ সবকিছু নিয়ে যে খেলাধুলা করছে। এত খেলাধুলা করতে গেলে একসময় সবকিছু আউলিয়ে যাবে এবং সরকার মাথা ঘুরিয়ে পড়ে যাবে। হাইপো রোগ হলে মানুষ যেমন একটা চকলেটের অভাবে বাঁচে না, তেমনিভাবে বর্তমান সরকার হাইপো রোগে আক্রান্ত। একটা চকলেটের অভাবে যেকোনো সময় পড়ে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যে রিজার্ভ ছুরি হয়েছে সেটি আদায় করার ইচ্ছা সরকারের নাই। নিশ্চয়ই সরকারের নিজস্ব লোকজন এরসাথে জড়িত। না থাকলে সরকার চুপ করে আছে কেন। এখন পত্রিকা খুললে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে এক কথা অন্যদিকে দুদক বলে অন্য কথা।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বেনজিরের সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার স্ত্রী, মেয়ে কেন গ্রেফতার হচ্ছে না? অপরদিকে আমাদেরকে কোনো মামলা দিয়েই গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ