‘শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে এমন দায়িত্ব দেয়া হয়নি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে এমন দায়িত্ব দেয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

 

‘ভারতকে বলেছি শেখ হাসিনা সরকারকে টিকে রাখতে’ ক্ষমতাসীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় টিকিয়ে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি তার দল। শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে।

শুক্রবার (২০ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতে সাথে বাংলাদেশ কোন বৈরিতা সম্পর্ক চায় না, ভারতের সাথে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ