শেরেবাংলা নগরে বিএনপিবাজার বস্তিতে আগুন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেরেবাংলা নগরে বিএনপিবাজার বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ২:৪২ পূর্বাহ্ণ

 

রাজধানীর আগারগাঁওয়ে বিএনপিবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টা ৭ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেরেবাংলা নগরে বিএনপিবাজার বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে। রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার খবর আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাশাপাশি আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ