শোয়েব চৌধুরীর কথায় গাইলেন আশিক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শোয়েব চৌধুরীর কথায় গাইলেন আশিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

এ প্রজন্মের কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ঈদ আয়োজনে সম্প্রতি ক্রাউন প্লাস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল তার নতুন গান ‘আমারে বানাইলো দেওয়ানা’। শ্রোতাপ্রিয় গীতিকবি শোয়েব চৌধুরীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সময়ের তরুণ দর্শকপ্রিয় সঙ্গীত পরিচালক রানা আকন্দ।

নতুন গান প্রসঙ্গে আশিক বলেন, গানের কথাগুলো শ্রুতিমধুর। দর্শকদের কথা মাথায় রেখেই নিজের সেরাটা দিয়ে গেয়েছি। আশা করছি, আমার নতুন গানটি সবার পছন্দ হবে।

শোয়েব চৌধুরী বলেন, এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আশিকের গায়কী ভালো। ওর কথা ভেবেই গানটি লেখা। আশা করছি, বাংলা গান প্রেমীরা আমাদের নতুন গানটি পছন্দ করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ